জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বি-বাড়িয়া জেলা ওলামা মাশায়েখ অনুষ্ঠিত

শেয়ার করুন

আজ ২৪ নভেম্বর রোজ মঙ্গলবার, বি-বাড়িয়া জেলা শহরের এক অভিজাত অডিটোরিয়ামে জেলা ওলামা মাশায়েখ অনুষ্ঠিত হয়। জেলা আহবায়ক মাওলানা মুফতি আশরাফুল ইসলাম বিলালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বি-বাড়িয়া জামিয়া ইউনুছিয়া-এর মুহতামিম মুফতি মোবারক উল্লাহ সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক (সম্পাদক কুমিল্লা বিভাগ) হাফেজ মাওলানা নাজির আহমাদ শিবলী, এছাড়াও অন্যান্য ওলামায়েকেরাম উক্ত ওলামা মাশায়েখ সম্মেলনে সামিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
শেষে ২০২৭-২৮ সেশন এর জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে মুফতি আশরাফুল ইসলাম বেলাল, সিনিয়র সহ-সভাপতি হিসেবে হাফেজ মাওলানা শফিকুল ইসলাম আজিজী, সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ মাওলানা ইসমাইল মাদানী মনোনীত হন।
প্রোগ্রাম শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

আমাদের আরও কর্মসূচি

চলমান কর্মসূচি